Name it clearly · notice the pattern

নির্যাতন মানেই নির্যাতন। কোনো অজুহাত নয়।

চারপাশে প্রচলিত, পরিচিত, ঐতিহ্যগত বা সাংস্কৃতিকভাবে স্বাভাবিক বলে মনে হলেও ক্ষতিকর আচরণ কেন গ্রহণযোগ্য নয়—এবং নির্যাতন চেনার সাতটি ভিজ্যুয়াল গাইড।

Published
Last reviewed

আমাদের চারপাশে অহরহ ঘটতে দেখে আমরা নির্যাতনকে স্বাভাবিক হিসেবে মেনে নিই। বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করি—“এমনিই হয়”, “এটা আমাদের ঐতিহ্য”, কিংবা “আমাদের সংস্কৃতি” বলে।

কিন্তু একটা বিষয় খুব স্পষ্টভাবে জানা দরকার: সামাজিক নিয়ম, যুগ যুগ ধরে চলা ঐতিহ্য কিংবা সংস্কৃতির অজুহাত দেখিয়ে কখনোই নিষ্ঠুরতাকে সঠিক প্রমাণ করা যায় না। চারপাশে সবসময় ঘটছে বলেই কোনো অন্যায় গ্রহণযোগ্য হয়ে যায় না।

নির্যাতন মানেই নির্যাতন—কারা এটা করছে, কোথায় ঘটছে, কোন প্রভাবে করছে, কিংবা কোন ঐতিহ্যের দোহাই দেওয়া হচ্ছে, তাতে কিছুই যায় আসে না। লক্ষণ চিনুন, ভুল অজুহাত ভুলে নিজের সীমা রক্ষা করুন।

This is general educational information and personal reflection. It cannot determine whether a particular person or relationship is abusive and does not replace individual professional, legal, or crisis support.